বরিশালের উজিরপুর উপজেলায় মাদকবিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে তিন কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে একটি চাপাতি ও একটি ধারালো ছোরাও উদ্ধার করা হয়।
শনিবার ভোররাত আনুমানিক ৪টার দিকে উপজেলার ওটরা ইউনিয়নের কেশবকাটি গ্রামে এই অভিযান চালানো হয়। তবে ডিবির উপস্থিতি টের পেয়ে ওই বাড়ির মালিক ও এলাকার চিহ্নিত মাদক কারবারি মোহাম্মদ নজরুল বেপারী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও মাদক ও দেশীয় অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার হন তাঁর স্ত্রী মাহামুদা বেগম (৩৮)।
উজিরপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল চিহ্নিত মাদক ব্যবসায়ী নজরুল বেপারীর বাড়িতে আকস্মিক হানা দেয়। এ সময় পুরো বাড়ি তল্লাশি করে তিন কেজি গাঁজা এবং মারাত্মক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদক ও অস্ত্রের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃত নারী আসামিকে ইতিমধ্যেই আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক মাদক সম্রাট নজরুল বেপারীকে আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
অভিযানের খবর পেয়ে ওটরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মাসুদ মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ডিবির অভিযানের সময় উদ্ধারকৃত গাঁজা ও ধারালো অস্ত্র তিনি নিজে দেখেছেন।
অভিযানের খবর পেয়ে ওটরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মাসুদ মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ডিবির অভিযানের সময় উদ্ধারকৃত গাঁজা ও ধারালো অস্ত্র তিনি নিজে দেখেছেন।
একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, ওটরা ইউনিয়নকে পুরোপুরি মাদকমুক্ত করতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষকে সাথে নিয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি পুলিশকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।