Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / জাতীয় / ভোররাতে ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ - Chief TV

ভোররাতে ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ - Chief TV

2026-02-02  ডেস্ক রিপোর্ট  121 views
ভোররাতে ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ - Chief TV

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রিখটার স্কেলে ৪ দশমিক ১ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে এ ভূকম্পন অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ১, যা ‘মৃদু’ শ্রেণির ভূমিকম্প হিসেবে বিবেচিত। এর কেন্দ্রস্থল ছিল রাজধানী ঢাকা থেকে প্রায় ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাতক্ষীরার কলারোয়া এলাকায়। ভূমিকম্পটির ভৌগোলিক অবস্থান ছিল ২২ দশমিক ৮৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৯ দশমিক ০১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।

ইউরোপীয়–ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) ও ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির কেন্দ্রস্থলের গভীরতা ছিল প্রায় ১৫০ কিলোমিটার। গভীরতা বেশি হওয়ায় কম্পনের তীব্রতা তুলনামূলক কম ছিল। তবে ভোররাতে সাতক্ষীরা, খুলনা ও যশোরসহ আশপাশের জেলাগুলোতে মৃদু কম্পন অনুভূত হয়।

এদিকে ভূমিকম্পে সাতক্ষীরা ও খুলনার বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়ালেও এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


Share:

ট্যাগস: জাতীয় chief tv chief tv news