Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজনীতি / ভোটারদের দ্বারে দ্বারে আশার বার্তা নিয়ে হাজী মোহাম্মদ রুবেল - Chief TV

ভোটারদের দ্বারে দ্বারে আশার বার্তা নিয়ে হাজী মোহাম্মদ রুবেল - Chief TV

2026-01-29  মোহাম্মদ রুস্তম আলী, কিশোরগঞ্জ প্রতিনিধি  178 views
ভোটারদের দ্বারে দ্বারে আশার বার্তা নিয়ে হাজী মোহাম্মদ রুবেল - Chief TV

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরবে-কুলিয়ারচর) আসনে বৃহত্তর সুন্নী জোটের সমর্থিত ও বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাজী মোহাম্মদ রুবেল হোসেন ভোটারদের দ্বারে দ্বারে আশার বার্তা পৌঁছে দিচ্ছেন।

এ আসনে পরিবর্তনের হাওয়া বইছে। দীর্ঘদিনের প্রত্যাশা ও বঞ্চনার অবসান ঘটাতে এবার ভোটারদের চোখে-মুখে স্পষ্ট আশার আলো, কণ্ঠে শোনা যাচ্ছে আস্থার ভাষা। সেই প্রতিচ্ছবি হয়ে মানুষের ঘর-বাড়িতে পৌঁছে যাচ্ছেন হাজী রুবেল।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি প্রতিদিন এলাকার পাড়া-মহল্লা, গ্রাম ও জনপদে ছুটে চলছেন। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশা শুনছেন। এছাড়াও তিনি ভোটারদের কাছে শিক্ষা, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসনসহ মৌলিক নাগরিক অধিকার নিশ্চিত করার অঙ্গীকার তুলে ধরছেন।


Share: