Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / জাতীয় / ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞায় গণমাধ্যমকে আওতামুক্ত রাখার আশ্বাস - Chief TV

ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞায় গণমাধ্যমকে আওতামুক্ত রাখার আশ্বাস - Chief TV

2026-02-09  ডেস্ক রিপোর্ট  103 views
ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞায় গণমাধ্যমকে আওতামুক্ত রাখার আশ্বাস - Chief TV

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞা থেকে গণমাধ্যমকর্মীদের অব্যাহতি দেওয়ার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে এ তথ্য জানান রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি কাজী জেবেল।

তিনি জানান, ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে আরএফইডি। সংগঠনটির পক্ষ থেকে ইসিকে অবহিত করা হয়, এ ধরনের নিষেধাজ্ঞা নির্বাচনের স্বচ্ছতা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য অন্তরায় হতে পারে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে মোবাইল ফোন একটি অপরিহার্য মাধ্যম বলেও উল্লেখ করা হয়।

কাজী জেবেল আরও বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে যে, গণমাধ্যমকর্মীদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল করা হবে। এ বিষয়ে খুব শিগগিরই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে বলেও ইসি জানিয়েছে।

উল্লেখ্য, এর আগে রোববার নির্বাচন কমিশনের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটকেন্দ্রের চারশ গজের মধ্যে সাধারণ ভোটারসহ কোনো ব্যক্তি মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।


Share:

ট্যাগস: chief tv chief tv news জাতীয়