Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / ঢাকা বিভাগ / সারাদেশ / কিশোরগঞ্জ / ওয়াজ উদ্দিন পাগলা (রহ.) মোজাদ্দেদীয়া আল-সুরেশ্বরীর ১৩ তম ওফাৎ দিবস উদযাপিত - Chief TV

ওয়াজ উদ্দিন পাগলা (রহ.) মোজাদ্দেদীয়া আল-সুরেশ্বরীর ১৩ তম ওফাৎ দিবস উদযাপিত - Chief TV

2026-01-31  মোহাম্মদ রুস্তম আলী, কিশোরগঞ্জ প্রতিনিধি  75 views
ওয়াজ উদ্দিন পাগলা (রহ.) মোজাদ্দেদীয়া আল-সুরেশ্বরীর ১৩ তম ওফাৎ দিবস উদযাপিত - Chief TV

গত ৩০ জানুয়ারি ২০২৬ তারিখে ওয়াজ উদ্দিন পাগলা (রহ.) মোজাদ্দেদীয়া আল-সুরেশ্বরীর ১৩তম ওফাৎ দিবস উপলক্ষে হালকায়ে জিকির, বাউল গান ও মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সূফি হযরত হাজী এনায়েত শাহ (রহ.) আল-চিশতী আল-নিজামী আল-বরিয়াবয়ীর আদেশক্রমে।

একই দিনে দেওয়ান ফারুক চিশতী আল-নিজামী আল-বরিয়াবয়ীর ১১তম গুরুবাক্য দিবসও পালন করা হয়—এ তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই প্রতিনিধিকে নিশ্চিত করেছেন।

উক্ত দুটি তরিকা-পন্থী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাকুর্তা ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও বিশিষ্ট সমাজসেবক জনাব মো. সফিকুল ইসলাম (সফিক)।

অনুষ্ঠানে বাউল গান পরিবেশন করেন শেফালী সরকার, রোজিনা দেওয়ান, দেওয়ান দিবা মনি ও ফাহমিদা আরেফিন। ভক্তিমূলক গান পরিবেশন করেন জনাব ফারুক দেওয়ান চিশতী।

অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ও ব্যবস্থাপনায় ছিলেন আজিজ, কাদির দেওয়ান, পারভেজ, রুবেল, গণি, আতাউর, রাজ্জাক, বাবু, আমির হোসেন, সামিরসহ অন্যান্য ভক্তবৃন্দ।

অনুষ্ঠানের মূল আয়োজক ছিলেন ফারুক দেওয়ান চিশতী, যিনি সূফি হযরত হাজী এনায়েত শাহ (রহ.) কর্তৃক পীরে কামেল খেলাফতপ্রাপ্ত। তাঁর তত্ত্বাবধানে ও ছায়াসঙ্গী হিসেবে অনুষ্ঠান দেখাশোনা করেন রুবি আক্তারসহ ওয়াজ উদ্দিন পাগলা (রহ.)-এর ভক্তবৃন্দ, পীরে কামেল হযরত এনায়েত শাহ (রহ.)-এর অনুসারী, পীরে কামেল ফারুক দেওয়ান চিশতীর ভক্তবৃন্দ এবং এলাকার সাধারণ মানুষ।


Share: