চলমান ফুটবল বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড। তার গোলেই নকআউট পর্বের প্রথম রাউন্ডে আইভেরি কোস্টকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে নরওয়ে। এবার তাদের সামনে অপেক্ষা করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে মজার এক মন্তব্য করেছেন ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। মঙ্গলবার (৩০ জুন) ম্যাচ শেষে নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট করেন হাল্যান্ড। সেই পোস্টের কমেন্টে রদ্রিগো লিখেন, ‘তুমি অনেক পরিশ্রম করেছো, রোববার একটা ব্রেক নাও।’
আগামী রোববার (৬ জুলাই) দিবাগত রাত ২টায় মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে হাল্যান্ডকে ‘বিশ্রাম’ নেওয়ার পরামর্শ দিয়ে মূলত মজার ছলেই প্রতিপক্ষের তারকা স্ট্রাইকারকে খোঁচা দিয়েছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।
ইনজুরির কারণে এবারের বিশ্বকাপে ব্রাজিল দলে জায়গা হয়নি রদ্রিগোর। তবে দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করে বিশ্বকাপের ম্যাচগুলো উপভোগ করছেন তিনি।
এর আগে নকআউট পর্বের প্রথম ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে ব্রাজিল। অন্যদিকে একই ব্যবধানে আইভেরি কোস্টকে হারিয়ে সেলেসাওদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে হাল্যান্ডের নরওয়ে।