Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খেলাধুলা / ব্রাজিল নরওয়ে ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার - Chief TV

ব্রাজিল নরওয়ে ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার - Chief TV

2026-07-05  ডেস্ক রিপোর্ট  46 views
ব্রাজিল নরওয়ে ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার - Chief TV
বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে আজ রাতে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও নরওয়ে। এই লড়াইয়ের আগে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণকারী প্রতিষ্ঠান অপ্টার সুপার কম্পিউটার তাদের পূর্বাভাস প্রকাশ করেছে।
 
২৫ হাজারবার সিমুলেশন চালিয়ে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ম্যাচটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৩ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে নরওয়ের জয়ের সম্ভাবনা ২২ দশমিক ৪ শতাংশ এবং ম্যাচটি ড্র হয়ে অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা রয়েছে ২৪ শতাংশ।

সামগ্রিকভাবে কোয়ার্টার ফাইনালে ওঠার দৌড়েও সেলেসাওরা বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। অপ্টার হিসাব অনুযায়ী, ব্রাজিলের পরবর্তী রাউন্ডে ওঠার সম্ভাবনা ৬৫ দশমিক ৬ শতাংশ, যেখানে নরওয়ের সম্ভাবনা ৩৪ দশমিক ৫ শতাংশ। এই ম্যাচের জয়ী দল শেষ আটে ইংল্যান্ড ও মেক্সিকোর মধ্যকার ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে।

ঐতিহাসিক পরিসংখ্যানও ব্রাজিলের পক্ষে। বিশ্বকাপের নক-আউট পর্বে তাদের পারফরম্যান্স দারুণ, গত ১০টি শেষ ষোলোর ম্যাচের মধ্যে ৯টিতেই জয় পেয়েছে তারা। অন্যদিকে, নরওয়ের জন্য এই নক-আউট পর্ব এক নতুন অভিজ্ঞতা।
 
তবে সুপার কম্পিউটারের পূর্বাভাসে ব্রাজিল এগিয়ে থাকলেও ফুটবলপ্রেমীরা জানেন, নক-আউটের স্নায়ুচাপের ম্যাচে আর্লিং হালান্ডের নরওয়ে যে কোনো সময় চমক দেখাতে সক্ষম। তাই জয় নিশ্চিত করতে সেলেসাওদের সেরা ছন্দেই মাঠে নামতে হবে।

Share: