ফুটপাত ও সড়ক পথচারীদের জন্য উন্মুক্ত করার দাবিতে সচিবালয়ের সামনে প্রতীকীভাবে ভাতের হোটেল চালু করে বিক্ষোভ কর্মসূচি পালনকালে ‘হকার ও অটোরিকশা হটাও’ আন্দোলনের কর্মী সোহানী শিফাকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে তাকে আটক করা হয়। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার দাবিতে প্রতীকী এ কর্মসূচি পালন করছিলেন সোহানী শিফা। পরে সচিবালয়ের সামনে থেকে তার স্থাপিত প্রতীকী ভাতের হোটেল সরিয়ে দেয় পুলিশ এবং তাকে আটক করা হয়।
এর আগে গত ৭ জুন গণস্বাক্ষর কর্মসূচি পরিচালনার সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতের শিকার হন সোহানী শিফা। তিনি গত ৯ মে থেকে ‘ঢাকা বাঁচাও, হকার হটাও’ শিরোনামে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে আন্দোলন শুরু করেন।

রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাত দখল, পথচারীদের চলাচলে ভোগান্তি, নারী হয়রানি এবং ঢাকায় ক্রমবর্ধমান জনসংখ্যার চাপের প্রতিবাদে তিনি এ আন্দোলন চালিয়ে আসছেন।