Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / দাম বাড়ল ১২ কেজির এলপিজি সিলিন্ডারে - Chief TV

দাম বাড়ল ১২ কেজির এলপিজি সিলিন্ডারে - Chief TV

2026-02-02  ডেস্ক রিপোর্ট  120 views
দাম বাড়ল ১২ কেজির এলপিজি সিলিন্ডারে - Chief TV

ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের (এলপিজি) নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। চলতি ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এই দাম ছিল ১ হাজার ৩০৬ টাকা।

সোমবার দুপুরে বিইআরসি এ মূল্য ঘোষণা করে জানায়, সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে।

এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। ফেব্রুয়ারি মাসে প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ৫৯ টাকা ৮০ পয়সা থেকে বাড়িয়ে ৬২ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, গত জানুয়ারি মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা করা হয়েছিল। একই সময়ে অটোগ্যাসের দাম বাড়ানো হয়েছিল ২ টাকা ৪৮ পয়সা।


Share: