Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের - Chief TV

দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের - Chief TV

2026-02-14  ডেস্ক রিপোর্ট  27 views
দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের - Chief TV

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন ডা. শফিকুর রহমান। তিনি ভেরিফায়েড ফেসবুক পোস্টে দলীয় নেতাকর্মী, স্বেচ্ছাসেবক ও সমর্থকদের অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান এবং প্রতিকূলতার মধ্যেও গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়াকে গণতন্ত্রের শক্তি হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, নির্বাচনের ফলাফলে কেউ হতাশ হলেও তাঁদের প্রচেষ্টা বৃথা যায়নি। বাংলাদেশ জামায়াতে ইসলামী এবারে ৭৭টি আসন পেয়ে সংসদে নিজেদের অবস্থান উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেছে, যা ভবিষ্যতের জন্য একটি ভিত্তি।

রাজনীতিকে দীর্ঘমেয়াদি প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, জনগণের আস্থা অর্জন ও দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে দলকে এগিয়ে যেতে হবে। তিনি আরও জানান, জামায়াত শান্তিপূর্ণ ও নীতিনিষ্ঠ বিরোধী দল হিসেবে সংসদে সরকারের জবাবদিহি নিশ্চিত করা এবং দেশের গণতান্ত্রিক অগ্রগতিতে গঠনমূলক ভূমিকা রাখবে।

 
 
 

Share: