Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / এবার পর্নোগ্রাফি ও জুয়ার বিজ্ঞাপন নিয়ে সরকারের নতুন নির্দেশনা - Chief TV

এবার পর্নোগ্রাফি ও জুয়ার বিজ্ঞাপন নিয়ে সরকারের নতুন নির্দেশনা - Chief TV

2025-10-18  ডেস্ক রিপোর্ট  203 views
এবার পর্নোগ্রাফি ও জুয়ার বিজ্ঞাপন নিয়ে সরকারের নতুন নির্দেশনা - Chief TV

নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এখনো কিছু অনলাইন প্ল্যাটফর্ম, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ ও সামাজিক যোগাযোগমাধ্যমে জুয়া, বেটিং এবং পর্নোগ্রাফি সংক্রান্ত বিজ্ঞাপন ও প্রমোশনাল কনটেন্ট প্রচারিত হচ্ছে। এসব কার্যক্রম সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২–এর সুস্পষ্ট লঙ্ঘন এবং দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত।

সরকার এ বিষয়ে আগেও একাধিক প্রজ্ঞাপন ও প্রেস বিজ্ঞপ্তি জারি করেছিল। এবার বিষয়টি আরও কঠোরভাবে বাস্তবায়নের জন্য নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ১৯ অক্টোবর (রোববার) থেকে কোনো সংবাদপত্র (প্রিন্ট ও অনলাইন সংস্করণ), নিউজ পোর্টাল, টেলিভিশন চ্যানেল বা ওয়েবসাইটে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সংক্রান্ত কনটেন্ট প্রচারিত হলে বিনা নোটিশে সংশ্লিষ্ট সাইট বা প্ল্যাটফর্ম ব্লক করে দেওয়া হবে।

এ নির্দেশনার পর বেশ কিছু পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল তাদের গুগল অ্যাডসেন্স নীতিমালা হালনাগাদ করেছে। মন্ত্রণালয় তাদের এ উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়েছে।

সরকারের বার্তায় আরও বলা হয়েছে, দেশের সাইবার জগৎকে নিরাপদ, নৈতিক ও তরুণ প্রজন্মের জন্য উপযোগী রাখতে সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে এবং কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

এই প্রক্রিয়ায় সিআইডি, বিটিআরসি, জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ), জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র (এনটিএমসি), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এবং বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) যৌথভাবে কাজ করছে।


Share: