Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / বিনোদন / ঈদ উৎসবে সংগীতার নাটক - Chief TV

ঈদ উৎসবে সংগীতার নাটক - Chief TV

2026-05-14  হৃদয় খান, বিনোদন প্রতিবেদকঃ  23 views
ঈদ উৎসবে সংগীতার নাটক - Chief TV

রূপের আলোয় ও অভিনয়ের গভীরতায় দর্শকের হৃদয় ছুঁয়ে যাওয়া এক নাম — সংগীতা চৌধুরী। গুণী এই অভিনেত্রী ও বাচিক শিল্পী দীপ্ত টেলিভিশনের মেগা ধারাবাহিক ‘পরম্পরা’য় ‘দিলরুবা’ চরিত্রে ইতোমধ্যেই দর্শকের মনে গভীর দাগ কেটেছেন। তার চোখের ভাষা ও অভিনয়ের সাবলীলতায় চরিত্রটি হয়ে উঠেছে প্রাণবন্ত। বিজ্ঞাপনচিত্র ও ইংরেজি সিরিয়ালে কণ্ঠদানের মাধ্যমেও তিনি নিজের সৃজনশীলতার পরিধি ছড়িয়ে দিচ্ছেন যথারীতি।

এবারের ঈদ উৎসবে সংগীতা দর্শকদের জন্য নিয়ে আসছেন আরও দুটি বিশেষ চরিত্র। জাকারিয়া শৌখিন ও সাইফ আহমেদের পরিচালনায় দুটি নাটকে ভিন্ন ভিন্ন রূপে দেখা যাবে তাঁকে।

ঈদের নাটক প্রসঙ্গে সংগীতা চৌধুরী বলেন,“ঈদ উপলক্ষে এখন পর্যন্ত দু'টি নাটকের কাজ করছি। একটি সাইফ আহমেদের সাত পর্বের ধারাবাহিক ‘ভাত হাসান’। এখানে আমি একজন বর্তমান সময়ের উপস্থাপিকার চরিত্রে অভিনয় করেছি। খুবই মজার ও কমেডি জনরার চরিত্র। এতে প্রিয় শিল্পী মোশাররফ করিমের সঙ্গেও কাজ করেছি।

অন্যটি জাকারিয়া শৌখিনের ‘কাজল চোখের মেয়ে’। এখানে আমি এক সম্ভ্রান্ত পরিবারের পুত্রবধূর চরিত্রে রূপদান করেছি। পান্ডুলিপি পড়ে দু'টি চরিত্রই আমার কাছে ভালো লেগেছে। চ্যালেঞ্জিং।দর্শকের যদি ভালো লাগে, তাহলেই আমার ঈদ সার্থক। তাছাড়া আরও একটি ঈদের নাটকে অভিনয়ের কথা চলছে। একই সময়ে বেশ কয়েকটা নাটকের কাজ একসাথে এসেছে। তাই চরিত্র বুঝেই নির্বাচন করছি ।”

সম্প্রতি মা দিবস উপলক্ষে অনম বিশ্বাসের পরিচালনায় গ্রী এসির একটি হৃদয়স্পর্শী বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছেন সংগীতা। সেই কাজটি নিয়েও তিনি ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন। আরেকটি ধারাবাহিকে কাজ করা হতে পারে সময় মিলাতে পারলে। সংগীতা বলেন,অনেক ভালো কাজ করা হয়ে ওঠে না সিডিউল না মেলার কারণে।নতুন একটি চলচ্চিত্রের জন্য নিজেকে প্রস্তুত করছেন বলে জানান সুভাষিণী সংগীতা।


Share: