Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / এখন ন্যায়বিচারটাও পাব - Chief TV

এখন ন্যায়বিচারটাও পাব - Chief TV

2026-02-04  ডেস্ক রিপোর্ট  114 views
এখন ন্যায়বিচারটাও পাব - Chief TV

এক্স অ্যাকাউন্ট (সাবেক টুইটার) হ্যাকের ঘটনায় বঙ্গভবনের এক কর্মকর্তাকে আটক করায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি এই ঘটনার ন্যায়বিচারের জন্য আশাবাদ ব্যক্ত করেছেন।

আজ বুধবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ, আমার ভেরিফাইড এক্স আইডি, যেখান থেকে হ্যাক করা হয়েছিল, সেই সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে।”

তিনি আরও বলেন, “আমি আশা করি ন্যায়বিচারও দ্রুত হবে। এটি অত্যন্ত প্রয়োজনীয়। দেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ এবং আসন্ন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের আইনি উদ্যোগের বিকল্প নেই। শাস্তি নিশ্চিত হলে ভবিষ্যতে অনেকে সাবধান হবেন।”


Share: