Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী - Chief TV

একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী - Chief TV

2026-02-26  ডেস্ক রিপোর্ট  90 views
একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী - Chief TV

দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক-২০২৬ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত অনুষ্ঠানে ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের হাতে এই পদক তুলে দেওয়া হয়।

এ বছর অভিনয়ে ফরিদা আক্তার ববিতা, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় ড. মাহবুবুল আলম মজুমদারসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়। সংগীতে মরণোত্তর পদক পেয়েছেন কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু। এছাড়া সংগীতে বিশেষ অবদানের জন্য জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ-কেও পদক দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ১৯৭৬ সাল থেকে ভাষা, সংস্কৃতি, শিক্ষা, শিল্প ও বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ একুশে পদক প্রদান করা হয়ে আসছে।


Share: