Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / এলপি গ্যাসের দাম আরও বাড়ল - Chief TV

এলপি গ্যাসের দাম আরও বাড়ল - Chief TV

2026-01-04  ডেস্ক রিপোর্ট  118 views
এলপি গ্যাসের দাম আরও বাড়ল - Chief TV

এলপি গ্যাসের দাম আবারও বাড়ানো হয়েছে। চলতি জানুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে প্রতি ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩০৬ টাকা। এর আগে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২৫৩ টাকা, ফলে এবার দাম বেড়েছে ৫৩ টাকা।

রোববার (৪ জানুয়ারি) এই নতুন মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ঘোষণার দিন সন্ধ্যা থেকেই নতুন দাম কার্যকর হবে।

এলপি গ্যাসের পাশাপাশি অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫৯ টাকা ৮০ পয়সা, যা আগের ৫৭ টাকা ৩২ পয়সার তুলনায় ২ টাকা ৪৮ পয়সা বেশি।

উল্লেখ্য, এর আগের মাস ডিসেম্বরে এলপি গ্যাসের প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে অটোগ্যাসের দামও ১ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা করা হয়।

এলপি গ্যাস ও অটোগ্যাসের এই ধারাবাহিক মূল্যবৃদ্ধিতে ভোক্তাদের ওপর নতুন করে আর্থিক চাপ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


Share: