Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / রাজশাহী / ৭ বছরের শিশুকে ধর্ষণ: ৬ ঘণ্টায় গ্রেপ্তার প্রতিবেশী দেব চন্দ্র দাস - Chief TV

৭ বছরের শিশুকে ধর্ষণ: ৬ ঘণ্টায় গ্রেপ্তার প্রতিবেশী দেব চন্দ্র দাস - Chief TV

2026-07-09  ডেস্ক রিপোর্ট  39 views
৭ বছরের শিশুকে ধর্ষণ: ৬ ঘণ্টায় গ্রেপ্তার প্রতিবেশী দেব চন্দ্র দাস - Chief TV

রাজশাহীর চারঘাট উপজেলায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের মাত্র ৬ ঘণ্টার মধ্যে প্রধান আসামি দেব চন্দ্র দাসকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

গ্রেপ্তার দেব চন্দ্র চারঘাট উপজেলার আরজিসাদিপুর গ্রামের লক্ষণ চন্দ্র দাসের ছেলে। বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৩টার দিকে রাজশাহী নগরীর মতিহার থানাধীন মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৫ জানায়, বুধবার দুপুরে ভুক্তভোগী শিশুটি প্রতিবেশী দেব চন্দ্রের বাড়িতে টিভি দেখতে যায়। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগ নিয়ে শিশুটিকে প্রলোভন দেখিয়ে টিভি রুমে নিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।

পরে পরিবারের সদস্যরা শিশুটির খোঁজ শুরু করলে বিষয়টি জানাজানি হয়। এরপর শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় শিশুটির বাবা শ্রী রতন চন্দ্র দাস বাদী হয়ে চারঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা হওয়ার পরই আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করে র‌্যাব-৫।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। পরে তাকে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।


Share: