Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার আন্দোলন শুরু হয়েছে: মির্জা ফখরুল - Chief TV

বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার আন্দোলন শুরু হয়েছে: মির্জা ফখরুল - Chief TV

2026-07-05  ইসমাইল হোসেন নিজাম, লালমনিরহাট প্রতিনিধি  44 views
বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার আন্দোলন শুরু হয়েছে: মির্জা ফখরুল - Chief TV
বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেছেন, "আজ আমরা এমন একটি পরিবেশ পেয়েছি, যেখানে নতুন করে বাংলাদেশকে গড়ে তোলার আন্দোলন শুরু হয়েছে।"

তিনি বলেন, "গত ১৫-১৬ বছর আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। অসংখ্য মামলা-মোকদ্দমা হয়েছে, অনেক নেতা-কর্মী প্রাণ দিয়েছেন। কিন্তু আমরা মাথা নত করিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা বিজয় ছিনিয়ে এনেছি।"

শনিবার বিকেলে লালমনিরহাট শহরের ফায়ার সার্ভিস রোডে এমটি হোসেন ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত 'আলোকিত লালমনিরহাট' কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, "আজ মাদকের আগ্রাসনে আমাদের সমাজ বিপর্যস্ত হচ্ছে। আমাদের তরুণ প্রজন্ম ধ্বংসের দিকে যাচ্ছে, ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে। এই পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জনগণকে সচেতন করে জনগণের মধ্য থেকেই মাদকের বিরুদ্ধে শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।"

তিনি বলেন, লালমনিরহাটে যে সামাজিক আন্দোলনের সূচনা হয়েছে, তা একসময় সারা দেশে ছড়িয়ে পড়বে। "দেশের মানুষ একদিন মাদককে না বলবে, যৌতুককে না বলবে, বাল্যবিয়েকে না বলবে জুয়াকে না বলবে। তখনই আমরা একটি সুন্দর, সুস্থ ও সমৃদ্ধ ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তুলতে পারব।"

তিস্তা ইস্যুতে কথা বলতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, "'জাগো বাহে, তিস্তা বাঁচাই' স্লোগান নিয়ে লালমনিরহাট থেকে যে আন্দোলনের সূচনা হয়েছিল, তার সুফল এখন দৃশ্যমান হতে শুরু করেছে।"

তিনি বলেন, "আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের মানুষের জীবনমান ও অর্থনৈতিক অবস্থার ব্যাপক উন্নয়ন হবে। তবে উন্নয়নের ধারাকে টেকসই করতে হলে মাদককে চিরতরে 'না' বলতে হবে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।মুখ্য আলোচক ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং 'আলোকিত লালমনিরহাট' কর্মসূচির প্রধান উপদেষ্টা আসাদুল হাবিব দুলু এমপি।

এ ছাড়া লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসন রাজীব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, বিভিন্ন জেলার সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আসাদুল হাবিব দুলু উপস্থিত জনতার অংশগ্রহণে মাদক, জুয়া, যৌতুক ও বাল্যবিয়ার বিরুদ্ধে শপথ পাঠ করান।তিনি ঘোষণা দেন, "এই চারটি সামাজিক অপরাধের সঙ্গে যারা জড়িত থাকবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। কোনো কাজী বাল্যবিয়ে সম্পন্ন করলে তার লাইসেন্স বাতিল করা হবে।"

অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুলসংখ্যক অংশগ্রহণকারী 'আলোকিত লালমনিরহাট' কর্মসূচির একটি বর্ণাঢ্য র্যাবলিতে অংশ নেন। র্যা লিটি ফায়ার সার্ভিস রোড থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড়ে গিয়ে শেষ হয়।

Share: