Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / আঞ্চলিক / বগুড়ার শিবগঞ্জে ২ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার- Chief TV

বগুড়ার শিবগঞ্জে ২ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার- Chief TV

2025-10-27  ডেস্ক রিপোর্ট  213 views
বগুড়ার শিবগঞ্জে ২ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার- Chief TV

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

‎সোমবার (২৭ অক্টোবর) সকালে রংপুর-ঢাকা মহাসড়কের মোকামতলা মির এন্ড রুবেল এলপিজি অটো গ্যাস স্টেশনের সামনে স্থাপিত চেকপোস্টে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশির সময় তাদের আটক করা হয়।

‎গ্রেফতারকৃতরা হলেন - কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা গ্রামের মৃত আনছার আলী মণ্ডলের ছেলে মো. সিরাজ উদ্দিন (৬০) এবং ফুলবাড়ী উপজেলার বড় লৈ গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে মো. রিফাত ব্যাপারী (২৫)।

‎তল্লাশিতে তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


Share: