Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজনীতি / বিএনপি ক্ষমতায় বসে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে - Chief TV

বিএনপি ক্ষমতায় বসে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে - Chief TV

2026-02-14  ডেস্ক রিপোর্ট  161 views
বিএনপি ক্ষমতায় বসে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে - Chief TV

বিএনপি ক্ষমতা গ্রহণের পর পরইআওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে বলে আশঙ্কা করছে এনসিপি। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, মেটিকুলাস ডিজাইন করে বিএনপিকে বিজয়ী করা হয়েছে। গেল ১৭ বছরে ফ্যাসিস্টদের দ্বারা শোষিত দলের নেতাকর্মীরা ক্ষমতায় বসে ফ্যাসিজম প্রতিষ্ঠা করতে পারে। তারা ক্ষমতাচ্যুত ফ্যাসিস্টদের পুনর্বাসনের উদ্যোগ নিতে পারে। এধরনের উদ্যোগ প্রতিরোধ করবে এনসিপি। আমরা ফ্যাসিজম চাই না। আমরা চাই সুষ্ঠু গণতন্ত্র চর্চা।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে কেন্দ্রীয় কার্যালয়ে দলের নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
 


Share: