প্রস্তাবিত বাজেটকে বিরোধী দলগুলো ‘দিবাস্বপ্ন’ বললেও একে সম্পূর্ণ বাস্তবসম্মত এবং জনবান্ধব বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ।
জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, এই বাজেট কোনো দিবাস্বপ্ন নয়, বরং দেশের বর্তমান প্রেক্ষাপটে এটি অত্যন্ত বাস্তবমুখী।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া যেভাবে অতীতের বিভিন্ন কঠিন সময়ে চ্যালেঞ্জ নিয়ে সফল হয়েছিলেন, তারই ধারাবাহিকতায় এই ভঙ্গুর অর্থনীতির মধ্যে দেশের দায়িত্ব নিয়ে তারেক রহমান এক যুগান্তকারী বাজেট পেশ করেছেন, যা একমাত্র বিএনপি সরকারের পক্ষেই বাস্তবায়ন করা সম্ভব।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই বাজেটকে নারীবান্ধব হিসেবে আখ্যায়িত করেন। তিনি উল্লেখ করেন, যে বাজেট নারীর ক্ষমতায়নকে প্রাধান্য দেয় এবং দেশের যুবশক্তিকে নতুন করে গড়ে তোলার স্বপ্ন দেখায়, তা কখনো ব্যর্থ হতে পারে না।

কৃষকদের কৃষিঋণ মওকুফ, হেলথ কার্ড ও ফ্যামিলি কার্ড চালু, শিক্ষাপ্রতিষ্ঠানে মিড-ডে মিলের ব্যবস্থা এবং স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে বিশাল বরাদ্দ দেওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, এসব কল্যাণমুখী পদক্ষেপই প্রমাণ করে এটি কোনো ব্যবসায়ী বা গরিব মারার বাজেট নয়, বরং এটি গরিব রক্ষার বাজেট।
সংসদে শামা ওবায়েদ আরও বলেন, জুলাই আন্দোলনের বীর যোদ্ধাদের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখা সরকারের একটি অত্যন্ত প্রশংসনীয় ও ভালো উদ্যোগ।
সংসদে শামা ওবায়েদ আরও বলেন, জুলাই আন্দোলনের বীর যোদ্ধাদের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখা সরকারের একটি অত্যন্ত প্রশংসনীয় ও ভালো উদ্যোগ।
তবে এর পাশাপাশি বিগত ১৭ বছর ধরে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যারা চরমভাবে নির্যাতিত, নিপীড়িত ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেইসব তৃণমূলের দরিদ্র ও ভুক্তভোগী মানুষের পুনর্বাসনের জন্যও বাজেটে বিশেষ আর্থিক বরাদ্দ রাখা অত্যন্ত জরুরি।