Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / চট্টগ্রামে এক গ্রাম থেকে নির্বাচিত হলেন এক দলেরই তিন এমপি - Chief TV

চট্টগ্রামে এক গ্রাম থেকে নির্বাচিত হলেন এক দলেরই তিন এমপি - Chief TV

2026-02-14  ডেস্ক রিপোর্ট  93 views
চট্টগ্রামে এক গ্রাম থেকে নির্বাচিত হলেন এক দলেরই তিন এমপি - Chief TV

চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রাম থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই দলের তিনজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তবে ভিন্ন ভিন্ন আসন থেকে। তাদের মধ্যে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম-৬ আসনে বিএনপির প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন। তিনি প্রয়াত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই।

চট্টগ্রাম-৭ আসন থেকে নির্বাচিত হয়েছেন তার ভাতিজা হুম্মাম কাদের চৌধুরী, যিনি পূর্বে গুম হয়ে আলোচনায় এসেছিলেন। একই গ্রামের আরেক বাসিন্দা সাঈদ আল নোমান চট্টগ্রাম-১০ আসনে জয়ী হয়েছেন। তিনি সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানর ছেলে।

এভাবে একই গ্রামের তিনজন, একই রাজনৈতিক দলের হয়ে, ভিন্ন তিনটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় গহিরা গ্রামটি বিশেষভাবে আলোচনায় এসেছে।


Share: