Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / ঢাকায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের - Chief TV

ঢাকায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের - Chief TV

2026-02-08  ডেস্ক রিপোর্ট  93 views
ঢাকায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের - Chief TV

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীক বিজয়ী হলে ঢাকা শহরজুড়ে অন্তত ৪০টি খেলার মাঠ নির্মাণ করা হবে। রোববার রাজধানীর মিরপুরের ইসিবি চত্বরে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমান বলেন, এটি যেহেতু পথসভা, তাই সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি এড়াতে তিনি বক্তব্য সংক্ষিপ্ত রাখবেন। তিনি জানান, এই এলাকায় তাঁর শৈশব ও কৈশোর কেটেছে এবং পারিবারিক জীবনের গুরুত্বপূর্ণ সময়ও এখানেই অতিবাহিত হয়েছে। তাঁর সন্তানদের জন্ম, এমনকি তাঁর ও তাঁর ভাইয়ের বিয়ের অনুষ্ঠানও এই এলাকাতেই হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তারেক রহমান বলেন, আল্লাহর রহমত ও জনগণের দোয়ায় যদি ১২ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠন করতে পারে, তাহলে শুধু ঢাকা-১৭ আসনেই নয়, বরং পুরো ঢাকা মহানগরীতে কমপক্ষে ৪০টি খেলার মাঠ গড়ে তোলা হবে। এসব মাঠে শিশু-কিশোররা খেলাধুলার সুযোগ পাবে এবং বয়োজ্যেষ্ঠ নারী-পুরুষরা প্রয়োজন অনুযায়ী হাঁটাচলা ও শরীরচর্চা করতে পারবেন।

তিনি আরও বলেন, নগরবাসীর সুস্থ জীবনযাপনের জন্য খোলা মাঠ ও সবুজ জায়গা অপরিহার্য, আর বিএনপি সেই লক্ষ্যেই পরিকল্পিতভাবে কাজ করতে চায়।

 
 
 

Share: