Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খুলনা বিভাগ / সারাদেশ / সাতক্ষীরা / ধুম কাছিম উদ্ধার করে মুক্ত জলাশয়ে অবমুক্ত - Chief TV

ধুম কাছিম উদ্ধার করে মুক্ত জলাশয়ে অবমুক্ত - Chief TV

2026-03-16  নিজস্ব প্রতিবেদক, চিফ টিভি:  145 views
ধুম কাছিম উদ্ধার করে মুক্ত জলাশয়ে অবমুক্ত - Chief TV

বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন তত্ত্বাবধায়নে বিপন্ন প্রজাতির ধুম কাছিম উদ্ধার করে মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হয়েছে। গতকাল শনিবার সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার পাকুরিয়া গ্ৰাম থেকে এটি উদ্ধার করা হয়।

উল্লেখ্য কাছিম টি জবেহ করে বিক্রির উদ্দেশ্যে এক ব্যক্তি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। উক্ত পোষ্ট নজরে পড়ে বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের আহ্বায়ক বন্যপ্রাণী বিশেষজ্ঞ আদনান আজাদের। তাৎক্ষণিকভাবে তিনি স্থানীয় বিএনপি নেতাদের সাথে যোগাযোগ করেন এবং  কাছিম শিকারীর কাছ থেকে সেটি উদ্ধারের অনুরোধ জানান। পরে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উক্ত পোষ্টদাতা ব্যক্তির বাড়ি থেকে জীবিত অবস্থায় ধুম কাছিম উদ্ধার করে মুক্ত জলাশয়ে অবমুক্ত করেন ।

স্থানীয় বিএনপি নেতা আমিনুল বলেন, ঢাকা থেকে আমার কাছে কাছিম উদ্ধারের জন্য ফোন করেন বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদ। আমি সঙ্গে সঙ্গেই শিকারীর বাড়ি থেকে জীবিত অবস্থায় এটি উদ্ধার করতে সক্ষম হয়েছি। উদ্ধার করে জলাশয়ে অবমুক্ত করতে পেরে আমারো ভালো লাগছে, আমাদের  প্রধানমন্ত্রী তারেক রহমান একজন প্রাণীপ্রেমী মানুষ প্রাণীদের সুরক্ষায় তিনি জিরো টলারেন্স। তার কর্মী হিসেবে এই কাজ করতে পেরে আমি আনন্দিত।

বন্যপ্রাণী বিশেষজ্ঞ আদনান আজাদ বলেন, ফেসবুকে একটি পোষ্ট আমার নজরে পরে ধুম কাছিম জবেহ করে বিক্রি করা হবে তাৎক্ষণিকভাবে আমি খুঁজে বের করি এটি সাতক্ষীরা জেলায় রয়েছে পরে স্থানীয় বিএনপি নেতার সঙ্গে যোগাযোগ করে কাছিমটি উদ্ধারের ব্যবস্থা করি।


Share: