Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / আঞ্চলিক / ধুনটে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানীর উদ্যোগে রাস্তা সংস্কার - Chief TV

ধুনটে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানীর উদ্যোগে রাস্তা সংস্কার - Chief TV

2025-10-26   205 views
ধুনটে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানীর উদ্যোগে রাস্তা সংস্কার - Chief TV

বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের জোড়া ব্রীজ থেকে রুদ্রবাড়িয়া ব্রীজ পর্যন্ত সড়ক দিয়ে প্রতিদিন তিন গ্রামের অন্তত ৫ শত মানুষ হাট বাজার সহ বিভিন্ন স্থানে যাতায়াত করে। সড়কটির বেহাল দশার কারনে দিন দিন বৃদ্ধি পেতে থাকে জনদুর্ভোগ। পরে দুর্ভোগের বিষয়টি বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী সানভি'র নজরে আসে।

জনদুর্ভোগ কমাতে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী সানভি নিজ উদ্যোগে রবিবার সকালে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের জোড়া ব্রীজ থেকে রুদ্রবাড়িয়া ব্রীজ পর্যন্ত সড়কের কয়েকটি ভাঙ্গা অংশে বালু ও মাটি ভরাট করে রাস্তাটি সংস্কার করেন।

জানা যায়, উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের একমাত্র অবহেলিত গ্রামীন এই জনপদের চলাচলের ভোগান্তি স্বাধীনতার পর থেকেই বিদ্যামান। অনেক কাঠখড়ি পোড়ানোর পর ২০২২ সালে রাস্তাটিতে ইটের সোলিং করে দেওয়া হয়। এতে কিছুটা যাতায়াতের দুর্ভোগ লাঘব হলেও খুব একটা সুফল বয়ে আনেনি। রাস্তার এক পাশে উচু বসতবাড়ি থাকায় অতিবৃষ্টিতে রাস্তাটি ভেঙে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। দুর্ভোগের বিষয়টি স্থানীয়রা বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানীর নজরে আনলে তিনি ব্যক্তিগত ভাবে সংস্কারের উদ্যোগ নেন।

চৌকিবাড়ি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জুয়েল রানা বলেন, এই রাস্তাটি মানুষ চলাচলের অনুপোযোগী হয়ে পড়ায় আসিফ সিরাজ রব্বানী ভাইকে অবগত করা হয়। তিনি তাৎক্ষণিকভাবে নিজ অর্থায়নে রাস্তাটি সংস্কার করে দিয়েছেন।
 


Share:

Single Page