Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / ট্রেন্ডিং / 'ডোনাল্ড ট্রাম্প' এবার কাঁপালো ক্রিপ্টো মার্কেট! - Chief TV

'ডোনাল্ড ট্রাম্প' এবার কাঁপালো ক্রিপ্টো মার্কেট! - Chief TV

2026-06-06  ডেস্ক রিপোর্ট  26 views
'ডোনাল্ড ট্রাম্প' এবার কাঁপালো ক্রিপ্টো মার্কেট! - Chief TV
কোরবানির ঈদে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করা সাদা রঙের অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এবার জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক ক্রিপ্টোকারেন্সি বা ভার্চ্যুয়াল মুদ্রার বাজারে।
 
বিশাল আকৃতির এই মহিষটির মাথায় ডোনাল্ড ট্রাম্পের মতো সাদা চুল থাকায় ফেসবুক, টিকটক ও ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে দ্রুতই ভাইরাল হয়ে উঠেছিল। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশি নেটিজেনদেরও নজর কাড়া সেই আলোচিত মহিষটিকে কেন্দ্র করে ক্রিপ্টো অঙ্গনে এবার যুক্ত হয়েছে নতুন মিম কয়েন ‘বাফডন কয়েন’ বা বাফালো ডন।
 
যদিও কয়েনটির পেছনে থাকা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি, তবে প্রকল্পটির অফিশিয়াল ওয়েবসাইটে এটিকে একটি সম্পূর্ণ কমিউনিটি-ভিত্তিক মিম কয়েন হিসেবে বর্ণনা করা হয়েছে।
 
ডিজিটাল যুগে কোনো ঘটনা, ব্যক্তি বা প্রাণীর ইন্টারনেটে পাওয়া জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নতুন অর্থনৈতিক মূল্য তৈরি করার এই প্রক্রিয়াকে মিম ইকোনমি বলা হচ্ছে, যা বাংলাদেশের একটি ভাইরাল পশুকে বিশ্ব ভার্চ্যুয়াল বাজারে এক অনন্য পরিচিতি এনে দিয়েছে।

Share: