Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / সিরাজগঞ্জ / দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা সহ মূল্যবান মালামাল লুট - Chief TV

দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা সহ মূল্যবান মালামাল লুট - Chief TV

2026-07-02  আরিফুল ইসলাম, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ  74 views
দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা সহ মূল্যবান মালামাল লুট - Chief TV
সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের ভাদাশ গ্রামে অবসরপ্রাপ্ত এক কলেজ শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল। ভুক্তভোগী পরিবারের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা।

বুধবার (১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তাড়াশ পৌর শহরের ভাদাশ গ্রামে অবস্থিত তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক শহিদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, গভীর রাতে একদল মুখোশধারী ডাকাত বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে রাখে। পরে তারা নগদ অর্থ, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ডাকাতরা চলে যাওয়ার পর স্থানীয়দের সহযোগিতায় বিষয়টি তাড়াশ থানায় জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম শুরু করে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ডাকাতদের গ্রেপ্তার এবং রাতের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

Share: