Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / আন্তর্জাতিক / এবার সৌদি আরবে বিস্ফোরণ - Chief TV

এবার সৌদি আরবে বিস্ফোরণ - Chief TV

2026-02-28  ডেস্ক রিপোর্ট  51 views
এবার সৌদি আরবে বিস্ফোরণ - Chief TV

ইরান ও ইসরায়েলের পাল্টা হামলার মধ্যে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সূত্র মতে, সৌদি আরবের রিয়াদ-এ বিস্ফোরণ ঘটেছে। একই সময়ে কাতার ও বাহরাইনে ইরান মিসাইল হামলা চালিয়েছে। কাতারে রয়েছে আল-উদেইদ বিমানঘাঁটি, যা মধ্যপ্রাচ্যের বৃহৎ মার্কিন ঘাঁটিগুলোর মধ্যে অন্যতম। বাহরাইনে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, ধারণা করা হচ্ছে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা করা হয়েছে।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের মিসাইল ভূপাতিত করা হয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিস্ফোরণের প্রকৃতি স্পষ্ট করেনি।

এছাড়া, দুবাইতেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে আল-জাজিরা জানিয়েছে।


Share:

Single Page