Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / সিরাজগঞ্জ / এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্রদের মাঝে বকনা গরু বিতরণ - chief tv

এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্রদের মাঝে বকনা গরু বিতরণ - chief tv

2026-06-28  আরিফুল ইসলাম, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ  34 views
এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্রদের মাঝে বকনা গরু বিতরণ - chief tv
সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক অনুদানে দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে।
 
রোববার (২৮ জুন) সকালে তাড়াশ পাবলিক লাইব্রেরি চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে বকনা গরু তুলে দেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব মো. শাহজাহান।
 
এ সময় তাঁর সঙ্গে ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আব্দুল মজিদ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান ।
 
ভেটেরিনারি সার্জন ডা. মো. বাদল মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. তাইজুল ইসলাম, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগী সংগঠন ‘পরিবর্তন’-এর সহ-সভাপতি মো. আমিরুজ্জামান, পরিচালক আব্দুর রাজ্জাক রাজুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বকনা গরু বিতরণের মাধ্যমে দরিদ্র পরিবারের আর্থিক স্বাবলম্বিতা অর্জনে সহায়তা করা হবে। এ ধরনের উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন

Share: