গাইবান্ধা সদর উপজেলার হাশেমবাজার এলাকায় মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমআ স্থানীয় জেলার সদর উপজেলা খোলাহাটি ইউনিয়নের হাশেমবাজারে এই কর্মসূচি পালন করা হয়।মানববন্ধন ও সমাবেশে স্থানীয় আলেম-ওলামা, মসজিদ কমিটির সদস্য, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন, খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানি, মোঃ মোস্তাক আহম্মেদ ইউপি সদস্য, সদর উপজেলা যুবদলের আহবায়ক ইউনুস আলী দুখু। সাবেক সভাপতি ইসলামি ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখা, আব্দুল রাজ্জাকসহ অন্যরা।
বক্তারা বলেন,সমাজ থেকে মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বিশেষ করে যুবসমাজকে এসবের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন এবং এ ধরনের অপরাধ দমনে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
তারা আরো বলেন, মাদক ও জুয়া পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। তাই জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় ভূমিকার মাধ্যমে এ ধরনের অপরাধ প্রতিরোধ করা জরুরি।