Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / স্বাস্থ্য / হাদির কিডনির কার্যক্ষমতা ফেরত এসেছে : চিকিৎসক - Chief TV

হাদির কিডনির কার্যক্ষমতা ফেরত এসেছে : চিকিৎসক - Chief TV

2025-12-13  ডেস্ক রিপোর্ট  228 views
হাদির কিডনির কার্যক্ষমতা ফেরত এসেছে : চিকিৎসক - Chief TV

চিকিৎসাধীন শরীফ ওসমান হাদির কিডনির কার্যক্ষমতা ফেরত এসেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শনিবার (১৩ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতালের আইসিইউ অ্যান্ড এইচডিইউ বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডা. মো. জাফর ইকবাল এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানান।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তার চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালটির বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ১৫ জন চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

ডা. মো. জাফর ইকবাল দেওয়া বিবৃতিতে ১১টি পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত তুলে ধরে মেডিক্যাল টিম। বিবৃতির তিন নম্বর পর্যবেক্ষণে হাদির কিডনির কার্যক্ষমতা ফেরত এসেছে বলে জানানো হয়।

বলা হয়, কিডনির কার্যক্ষমতা ফেরত এসেছে, সেটাকে ধরে রাখার জন্য ফ্লুইড ব্যালেন্স যেভাবে ঠিক রাখা হচ্ছে, সেভাবেই কন্টিনিউ করতে হবে।
 


Share: