Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / নোয়াখালী / হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষে নিহত ৫ - Chief TV

হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষে নিহত ৫ - Chief TV

2025-12-23  ডেস্ক রিপোর্ট  145 views
হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষে নিহত ৫ - Chief TV

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৫ জন নিহতের খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার জাগলার চর এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাতিয়া কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবুল কাশেম। তিনি জানান, সকালে জাগলার চরে দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের খবর পাওয়া গেছে এবং এতে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাগলার চরের জমি এখন পর্যন্ত সরকারিভাবে কাউকে বন্দোবস্ত দেওয়া হয়নি। এই সুযোগকে কাজে লাগিয়ে ৫ আগস্টের পর জাহাজমারা ইউনিয়নের সামছু বাহিনী ওই চরের বিপুল পরিমাণ জমি অবৈধভাবে বিক্রি শুরু করে। এরই মধ্যে সুখচর ইউনিয়নের আলাউদ্দিন বাহিনী চরের জমি দখলে নিতে তৎপর হয়ে ওঠে। একপর্যায়ে আলাউদ্দিন বাহিনী আরও বেশি দামে একই জমি বিক্রি শুরু করলে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।


Share: