Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / চট্টগ্রাম / হস্তশিল্প থেকে বস্ত্রপণ্য—সবকিছুর সমাহারে অক্সিজেনে চলছে মাসব্যাপী মেলা - Chief TV

হস্তশিল্প থেকে বস্ত্রপণ্য—সবকিছুর সমাহারে অক্সিজেনে চলছে মাসব্যাপী মেলা - Chief TV

2026-06-26  মিঠুন সাহা, চট্টগ্রাম প্রতিনিধি  39 views
হস্তশিল্প থেকে বস্ত্রপণ্য—সবকিছুর সমাহারে অক্সিজেনে চলছে মাসব্যাপী মেলা - Chief TV

চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকার লোহার পুলের সামনে সাদ মুছা ফ্যাক্টরি সংলগ্ন হাটহাজারী রোডে শুরু হয়েছে মাসব্যাপী হস্ত, বস্ত্র ও কুটির শিল্প মেলা ২০২৬। ১৫ জুন ২০২৬ থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ১৫ জুলাই ২০২৬ পর্যন্ত।

মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রয়ের সুযোগ পাচ্ছেন। মেলায় রয়েছে হস্তশিল্প, দেশীয় বস্ত্র, পোশাক, গৃহস্থালী সামগ্রী, শোপিস, কসমেটিকস, খাদ্যপণ্যসহ নানান ধরনের স্টল। প্রতিদিন বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে উঠছে।

মেলা কমিটির সমন্বয়ক নজরুল ইসলাম বলেন, দেশীয় কুটির শিল্প ও ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং তাদের পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলার মাধ্যমে উদ্যোক্তারা যেমন তাদের পণ্য পরিচিত করার সুযোগ পাচ্ছেন, তেমনি দর্শনার্থীরাও দেশীয় মানসম্পন্ন পণ্য ক্রয়ের সুযোগ পাচ্ছেন।”

তিনি আরও বলেন, “দেশীয় শিল্পের বিকাশ ও স্থানীয় অর্থনীতিকে গতিশীল করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা আশা করছি, মেলাটি উদ্যোক্তা ও সাধারণ মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে।

মেলায় ঘুরতে আসা দর্শনার্থী মো. রফিকুল ইসলাম বলেন, এক জায়গায় বিভিন্ন ধরনের দেশীয় পণ্য পাওয়া যাচ্ছে। পরিবার নিয়ে ঘুরতে এসে ভালো লাগছে। পণ্যের বৈচিত্র্যও বেশ আকর্ষণীয়।

আরেক দর্শনার্থী সাবিনা ইয়াসমিন বলেন, মেলায় অনেক নতুন ও সৃজনশীল পণ্য দেখেছি। বিশেষ করে হস্তশিল্প ও পোশাকের স্টলগুলো আমার খুব ভালো লেগেছে। এমন আয়োজন নিয়মিত হওয়া উচিত।

দর্শনার্থী শাহাদাত হোসেন বলেন, স্থানীয় উদ্যোক্তাদের পণ্য সরাসরি দেখার ও কেনার সুযোগ তৈরি হয়েছে। এতে ক্রেতা ও বিক্রেতা উভয়েই উপকৃত হচ্ছেন।

আয়োজকরা জানান, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে। মাসব্যাপী এই আয়োজনকে ঘিরে স্থানীয় ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

দেশীয় শিল্পের প্রসার, ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়ন এবং স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


Share: