Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / গাইবান্ধা / ইয়াবা সেবনকালে দুই যুবক গ্রেফতার ‎ - Chief TV

ইয়াবা সেবনকালে দুই যুবক গ্রেফতার ‎ - Chief TV

2026-07-04  ডেস্ক রিপোর্ট  35 views
ইয়াবা সেবনকালে দুই যুবক গ্রেফতার ‎ - Chief TV

‎গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।

‎পুলিশ জানায়, পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ জুলাই) আনুমানিক ২টা ২০ মিনিটে গাইবান্ধা সদর উপজেলার ৫ নম্বর বল্লমঝাড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর ধানঘড়া চারমাথা বাজার এলাকায় মাদক ও জুয়াবিরোধী অভিযান পরিচালনা করে।

‎অভিযানকালে উত্তর ধানঘড়া চারমাথা বাজারে মো. শরীফ মিয়ার মুদি দোকানের ভেতর থেকে ইয়াবা ট্যাবলেট সেবনরত অবস্থায় দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. শরীফ মিয়া (২৭), পিতা: মো. আব্দুর রউফ এবং মোহাম্মদ ফিরোজ (৩০), পিতা: মৃত নয়া মিয়া। উভয়ের বাড়ি উত্তর ধানঘড়া, গাইবান্ধা সদর, গাইবান্ধা।

‎এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় নন-এফআইআর প্রসিকিউশন নং-১০০, তারিখ ৪ জুলাই ২০২৬, রুজু করা হয়েছে।

‎পুলিশ জানিয়েছে, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


Share: