Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / জয়পুরহাট / জয়পুরহাটের পাঁচবিবিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু - Cahie TV

জয়পুরহাটের পাঁচবিবিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু - Cahie TV

2026-06-08  জুয়েল শেখ, জয়পুরহাট প্রতিনিধি  25 views
জয়পুরহাটের পাঁচবিবিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু - Cahie TV

জয়পুরহাটের পাঁচবিবিতে বিদ্যুস্পৃষ্ট হয়ে মো. আনারুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) সন্ধ্যায় উপজেলার আওলাই ইউনিয়নের কাঁকড়া পিংলু গ্রামে নিজ বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের উমেদ আলীর ছেলে। স্থানীয় ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।   

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় আনারুল ইসলাম নিজ বাড়িতে বৈদ্যুতিক সংযোগ সংক্রান্ত কাজ করছিলেন। একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুত্বর আহত হলে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  


Share: