Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / কাকে বিয়ে করছেন অভিনেত্রী নাজনীন নীহা, ‘এনগেজড’ স্ট্যাটাসে নতুন জল্পনা - chief tv

কাকে বিয়ে করছেন অভিনেত্রী নাজনীন নীহা, ‘এনগেজড’ স্ট্যাটাসে নতুন জল্পনা - chief tv

2026-06-29  ডেস্ক রিপোর্ট  44 views
কাকে বিয়ে করছেন অভিনেত্রী নাজনীন নীহা, ‘এনগেজড’ স্ট্যাটাসে নতুন জল্পনা - chief tv
অভিনেত্রী নাজনীন নীহাকে ঘিরে আবারও বিয়ের গুঞ্জন শুরু হয়েছে। কয়েক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিয়ের খবর ছড়ালেও তখন সেটিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন তিনি। তবে এবার নিজেই সম্পর্কের অবস্থা পরিবর্তন করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন।

সোমবার (২৯ জুন) ফেসবুকে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেজড’ হিসেবে হালনাগাদ করেন নাজনীন নীহা। এরপর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। অনেকেই ধারণা করছেন, অভিনেত্রী হয়তো বাগদান সম্পন্ন করেছেন।

স্ট্যাটাস পরিবর্তনের পর তার পোস্টের মন্তব্যের ঘর শুভেচ্ছা ও কৌতূহলী প্রশ্নে ভরে যায়। কেউ হবু জীবনসঙ্গীর পরিচয় জানতে চেয়েছেন, আবার কেউ মিষ্টি খাওয়ার দাবিও তুলেছেন। তবে এসব মন্তব্যের কোনো জবাব দেননি এই অভিনেত্রী।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দিয়ে হলুদ মাখানো দুটি হাতের একটি ছবি পোস্ট করেছিলেন নাজনীন নীহা। সেই পোস্ট ঘিরেও বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। পরে তিনি জানান, সেটি একটি নাটকের প্রচারণার অংশ ছিল।

তবে এবার ‘এনগেজড’ স্ট্যাটাস দেওয়ার পরও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি নাজনীন নীহা। ফলে তার বাগদান সত্যিই সম্পন্ন হয়েছে কি না, কিংবা কাকে বিয়ে করতে যাচ্ছেন—এসব বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। অভিনেত্রীর আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

 

Share: