Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / আঞ্চলিক / কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শিশুর - Chief TV

কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শিশুর - Chief TV

2025-10-16  ডেস্ক রিপোর্ট  143 views
কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শিশুর - Chief TV

রাজধানীর কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে ইউসুফ আলী (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নিজেদের নির্মাণাধীন একতলা বাড়ির ছাদে খেলার সময় এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুর বাবা নাসির উদ্দিন জানান, দুপুরে ইউসুফ ছাদে খেলতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায়। দ্রুত অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


Share: