Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / নীলফামারী / কিশোরগঞ্জে অগ্নিকাণ্ডে পুলিশ সদস্যের বাড়ি পুড়ে ছাই - Chief TV

কিশোরগঞ্জে অগ্নিকাণ্ডে পুলিশ সদস্যের বাড়ি পুড়ে ছাই - Chief TV

2026-03-07  আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী প্রতিনিধি  273 views
কিশোরগঞ্জে অগ্নিকাণ্ডে পুলিশ সদস্যের বাড়ি পুড়ে ছাই - Chief TV

নীলফামারীর কিশোরগঞ্জে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের অগ্নিকাণ্ডে মকছুদার নামে এক পুলিশ সদস্যের বাড়ি ভস্মীভূত হয়েছে। গতকাল শনিবার দুপুরে  উপজেলা পানি উন্নয়নবোর্ড সংলগ্ন স্থানে  এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় ৩টি তুলার গোডাউনসহ তার বাড়িতে রক্ষিত আসবাবপত্র পুড়ে গিয়ে প্রায় ২০ লাখ টাকার  ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, তুলার গোডাউনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে করে  আগুনের লেলিহান  শিখা দাউ-দাউ করে চারদিকে ছড়িয়ে পড়লে এক নিমিষে সব কিছু পুড়ে  ছাই হয়ে যায়। 

পরে  ফায়ার সার্ভিসের একটি  ইউনিট খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে স্থানীয়দের সহায়তায়  ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


Share: