Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / আঞ্চলিক / কোদালের আঘাতে প্রাণ গেল জামাইয়ের- Chief TV

কোদালের আঘাতে প্রাণ গেল জামাইয়ের- Chief TV

2025-10-20  ডেস্ক রিপোর্ট  218 views
কোদালের আঘাতে প্রাণ গেল জামাইয়ের- Chief TV

পটুয়াখালীতে পারিবারিক বিরোধের জেরে শ্বশুরের কোদালের আঘাতে এক জামাই নিহত হয়েছেন। সোমবার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের হরতকিবাড়িয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতের নাম অভিনাশ চন্দ্র দাস (২৮)। তিনি সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের ঢেউখালি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে অভিনাশ শ্বশুরবাড়িতে কিছু নগদ অর্থ ও স্বর্ণালংকার জমা রাখেন। সোমবার বিকেলে স্ত্রী মনিকা দাসকে সঙ্গে নিয়ে তিনি শ্বশুরবাড়িতে গিয়ে সেই অর্থ ও গহনা ফেরত চান।

এ সময় শ্বশুর শান্তি দাস (৫৫), শ্যালক হৃদয় দাস এবং স্ত্রী মনিকা দাসের সঙ্গে তার বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত শ্বশুর কোদাল দিয়ে অভিনাশের মাথায় আঘাত করেন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পরপরই শ্বশুর শান্তি দাস, শ্যালক হৃদয় দাস ও স্ত্রী মনিকা দাসসহ পরিবারের অন্যান্য সদস্যরা পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”


Share: