Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / কর্মসূচি শেষে শিক্ষা ভবন ছাড়লেন আন্দোলনরত শিক্ষার্থীরা-chief tv

কর্মসূচি শেষে শিক্ষা ভবন ছাড়লেন আন্দোলনরত শিক্ষার্থীরা-chief tv

2026-07-15  জোবায়ের সিকদার,ঢাকা প্রতিনিধিঃ  35 views
কর্মসূচি শেষে শিক্ষা ভবন ছাড়লেন আন্দোলনরত শিক্ষার্থীরা-chief tv


বুধবার (১৫ জুলাই) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে থেকে সরে যান।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের এডিসি রব্বানী হোসেন বলেন, শিক্ষার্থীরা কর্মসূচি শেষে সরে যাওয়ায় সড়ক খুলে দেওয়া হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থী এ কে এম রিয়াজুল বলেন, আগামীকাল যেহেতু পরীক্ষা আছে, তাই এখানের কর্মসূচি আমরা শেষ করেছি। তবে আমাদের দাবি বহাল থাকবে।
এর আগে এদিন বিকেল পৌনে ৫টার দিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেন আন্দোলনরত শিক্ষার্থীদের ছয়জন প্রতিনিধি।

প্রসঙ্গত, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই এইচএসসি ও সমমানের পরীক্ষা চলমান রাখার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ ও পরীক্ষা স্থগিতের দাবিতে ঢাকাসহ বাংলাদেশের কয়েকটি জায়গায় বিক্ষোভে নামে শিক্ষার্থীরা।


Share: