জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় পৃথক দুই স্থানে একই দিনে গলায় ফাঁ স দিয়ে দুইজন আত্মহত্যা করেছেন। ক্ষেতলাল উপজেলার ভাসিলা মহল্লা ও মহব্বতপুর নাগরপাড়া গ্রামে এ দুটি ঘটনা ঘটে।
জানা যায়, ক্ষেতলাল পৌর এলাকার ভাসিলা মহল্লার মুনিকা (২২) নামে এক গৃহবধূ সকাল ১০টার দিকে স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি ভাসিলা পশ্চিমপাড়া গ্রামের সাদেকুল ইসলামের স্ত্রী। পারিবারিক কলহের জেরে অভিমান করে তিনি আ**ত্মহ*ত্যা করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অপরদিকে, মহব্বতপুর নাগরপাড়া গ্রামের মাসুদ (৩২) নামে এক ট্রলি চালক গলায় ফাঁ স দিয়ে আ ত্মহ ত্যা করেন। তিনি ওই গ্রামের মজিবরের ছেলে। ধারণা করা হচ্ছে, দিবাগত রাতের কোনো এক সময় তিনি আত্মহত্যা করেন। সকালে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। একই দিনে উপজেলার দুই গ্রামে পৃথক দুই আত্মহত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ মোত্তাদুল হোসেন বলেন,একই দিনে উপজেলার পৃথক দুই স্থানে একজন নারী ও একজন পুরুষের আত্মহত্যার খবর পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।”