Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজনীতি / ক্ষমতায় গেলে ৫ লাখ বেকারকে ঋণ দেবে জামায়াত - Chief TV

ক্ষমতায় গেলে ৫ লাখ বেকারকে ঋণ দেবে জামায়াত - Chief TV

2026-01-20  ডেস্ক রিপোর্ট  199 views
ক্ষমতায় গেলে ৫ লাখ বেকারকে ঋণ দেবে জামায়াত - Chief TV

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শিক্ষাজীবন শেষ করার পর চাকরি পাওয়া পর্যন্ত সময়ে পাঁচ লাখ তরুণ বেকারকে সর্বোচ্চ দুই বছর মেয়াদে মাসিক ১০ হাজার টাকা করে সুদমুক্ত ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘পলিসি সামিট ২০২৬’ অনুষ্ঠানে দলটির পক্ষ থেকে এ প্রতিশ্রুতি দেওয়া হয়।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামী নেতারা জানান, ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। পাশাপাশি বর্তমান কর কাঠামো সংস্কার করে ধাপে ধাপে ট্যাক্স দীর্ঘমেয়াদে ১৯ শতাংশ এবং ভ্যাট ১০ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনার কথাও জানান তারা।

এছাড়া একটি স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড চালুর ঘোষণা দেওয়া হয়, যেখানে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), টিআইএন, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা সুবিধা একীভূত করা হবে।

দলটির ঘোষিত অন্যান্য পরিকল্পনার মধ্যে রয়েছে—
বন্ধ কলকারখানা পাবলিক–প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে পুনরায় চালু করা এবং সেখানে শ্রমিকদের ১০ শতাংশ মালিকানা প্রদান;
কৃষকদের জন্য সুদবিহীন ঋণ সুবিধা চালু করা;
এবং মেধা ও আর্থিক প্রয়োজনের ভিত্তিতে এক লাখ শিক্ষার্থীর জন্য মাসিক ১০ হাজার টাকা করে সুদমুক্ত শিক্ষাঋণ দেওয়া।

জামায়াতে ইসলামী নেতারা জানান, এসব কর্মসূচির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা জোরদার এবং অর্থনৈতিক বৈষম্য হ্রাসের লক্ষ্য নিয়ে তারা কাজ করতে চান।


Share: