Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / লালমনিরহাট / লালমনিরহাট সীমান্তে পুশইনে ব্যর্থ হয়ে বিএসএফের ককটেল বিস্ফোরণ - Chief TV

লালমনিরহাট সীমান্তে পুশইনে ব্যর্থ হয়ে বিএসএফের ককটেল বিস্ফোরণ - Chief TV

2026-06-15  ডেস্ক রিপোর্ট  43 views
লালমনিরহাট সীমান্তে পুশইনে ব্যর্থ হয়ে বিএসএফের ককটেল বিস্ফোরণ - Chief TV
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে কাঁটাতারের আলো নিভিয়ে পুশইনে ব্যর্থ হয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার রাতে উপজেলার শ্রীরামপুর আজিজপুর সীমান্তের মেইন পিলার ৮৫৪/১০-এস এলাকায় এই ঘটনা ঘটে।
 
বিজিবি সূত্রে জানা গেছে, ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের শ্রীরামপুর বিওপির আওতাধীন সীমান্ত এলাকা থেকে মাত্র ১৬০ গজ ভারতের অভ্যন্তরে দাউয়াকুমারী এলাকায় ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের একটি টহল দল পাঁচজনকে বাংলাদেশে পুশইন করার জোর চেষ্টা চালায়।

তবে বিএসএফের এই অবৈধ অনুপ্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ করে দেয় স্থানীয় গ্রামবাসী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তীব্র বাধার মুখে পড়ে পুশইন করতে ব্যর্থ হয়ে ক্ষিপ্ত বিএসএফ টহল দল সীমান্ত এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
 
আকস্মিক এই বিস্ফোরণের ঘটনায় সীমান্ত এলাকায় সাময়িক উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 
তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির সহকারী অধিনায়ক লে. কর্নেল আব্দুর রাজ্জাক সীমান্তে পুশইনের চেষ্টা ও ককটেল বিস্ফোরণের এই চাঞ্চল্যকর ঘটনাটি নিশ্চিত করেছেন।

Share: