Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / সিরাজগঞ্জ / মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড - Chief TV

মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড - Chief TV

2026-07-01  আরিফুল ইসলাম, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ  28 views
মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড - Chief TV
সিরাজগঞ্জের তাড়াশে মাদক সেবনের দায়ে তিন যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (২৯ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাড়াশ পৌর শহরের ভাদাস এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাদাস এলাকায় কয়েকজন যুবক প্রকাশ্যে মাদক সেবন করছেন—এমন খবর পেয়ে এলাকাবাসী তিনজনকে আটক করে প্রশাসনকে অবহিত করেন। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ জেড এম নাহিদ হোসেন। ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের অভিযোগ

দণ্ডপ্রাপ্তরা হলেন— তাড়াশ পৌর এলাকার মৃত জামাল হোসেনের ছেলে মো. নুরুল ইসলাম (২২), একই এলাকার মৃত ইমান আলীর ছেলে মো. শাকিল রানা (১৯) এবং ভাদাস মধ্যপাড়া এলাকার মো. সালাম আলীর ছেলে মো. আলামিন হোসেন (১৯)। এর মধ্যে নুর ইসলাম ও আলামিনকে ১৫ দিন করে এবং শাকিল রানাকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

প্রশাসন জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদক সেবন ও মাদকসংক্রান্ত যেকোনো অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

Share: