Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / জল্পনা-গুঞ্জনের মাঝেও চুপ মিষ্টি জান্নাত - Chief TV

জল্পনা-গুঞ্জনের মাঝেও চুপ মিষ্টি জান্নাত - Chief TV

2026-07-01  হৃদয় খান, বিনোদন প্রতিবেদকঃ  20 views
জল্পনা-গুঞ্জনের মাঝেও চুপ মিষ্টি জান্নাত - Chief TV
চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরেই নানা গুঞ্জন চলছে। তবে এ বিষয়ে মুখ খুলতে নারাজ আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে মিষ্টি জান্নাত বলেন, ‘শাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে কিছুই বলব না। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ভুয়া নিউজ করে।’

এ সময় ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। বিয়ের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, খুব দ্রুতই বিয়ের পিঁড়িতে বসার ইচ্ছা রয়েছে। তার ভাষায়, ‘এই বছরের শেষে অথবা আগামী বছর বিয়ে করব।’ তবে পাত্র কে বা বিশেষ কেউ আছেন কি না—এ প্রশ্নের উত্তরে রহস্যই রেখে দেন তিনি। শুধু বলেন, ‘এটা বলা যাবে না।’

বর্তমানে অভিনয় নিয়েই ব্যস্ত সময় পার করছেন মিষ্টি জান্নাত। তিনি জানান, দুটি সিনেমার কাজ চলছে। এর মধ্যে একটি ‘দুজনে’, যেখানে তার সহশিল্পী সজল। অন্য সিনেমাটির নাম এখনই প্রকাশ করতে চাননি তিনি।

অভিনেত্রীর পাশাপাশি একজন দন্তচিকিৎসক এবং উদ্যোক্তাও মিষ্টি জান্নাত। তবে নিজের পরিচয় সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, অভিনেত্রী পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। যদিও তার নিজস্ব ক্লিনিকও নিয়মিত পরিচালিত হচ্ছে এবং দেশে থাকলে তিনি নিজেও সেখানে রোগী দেখেন।

বিশ্বকাপ ফুটবল নিয়েও কথা বলেন মিষ্টি জান্নাত। তিনি জানান, ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থক। কাকা ও রোনালদিনহোর পর এখন তার সবচেয়ে প্রিয় ফুটবলার নেইমার। মজার ছলে তিনি বলেন, ‘নেইমার আমার ক্রাশ। বয়ফ্রেন্ডের জন্যও ততটা অপেক্ষা করিনি, এবারের বিশ্বকাপে নেইমারের খেলা দেখার জন্য যতটা অপেক্ষা করেছি।’

এ ছাড়া শিল্পী সমিতির নির্বাচন প্রসঙ্গে তার প্রত্যাশা, নতুন নেতৃত্ব যেন চলচ্চিত্রের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখে। আর জীবনের সবচেয়ে বড় আক্ষেপের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, বাবাকে আবার ফিরে পেতে চান। বাবার প্রতিটি স্মৃতিই তাকে আজও গভীরভাবে নাড়া দেয়।

 

Share: