Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / রিপন-সানজানা জুটির রসায়নে ‘ভাগ্যের চাকা’ - Chief TV

রিপন-সানজানা জুটির রসায়নে ‘ভাগ্যের চাকা’ - Chief TV

2026-07-01  হৃদয় খান, বিনোদন প্রতিবেদকঃ  21 views
রিপন-সানজানা জুটির রসায়নে ‘ভাগ্যের চাকা’ - Chief TV

নতুন গল্প ও ভিন্নধর্মী উপস্থাপনায় নির্মিত হয়েছে একক নাটক ‘ভাগ্যের চাকা’। হৃদয় জাহানের রচনা ও পরিচালনায় নির্মিত এ নাটকে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন অভিনেতা রিপন খান ও সানজানা সোনিয়া।

রিপন খানের মূল ভাবনায় নাটকটির প্রযোজনা করেছেন সায়মন তারিক। নির্মাতার দাবি, নাটকটি দর্শকদের জন্য একটি ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতা হয়ে উঠবে, যেখানে থাকবে একের পর এক চমক এবং অপ্রত্যাশিত মোড়।

‘ভাগ্যের চাকা’র কাহিনি আবর্তিত হয়েছে গ্রামের এক সহজ-সরল যুবকের জীবনকে কেন্দ্র করে। বিদেশে যাওয়া, দীর্ঘদিন পর দেশে ফিরে আসা এবং এরপর তার জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা নাটকটির মূল উপজীব্য। 

গল্পে তুলে ধরা হয়েছে, কীভাবে একটি সাজানো-গোছানো সংসার, কিছু স্বার্থান্বেষী মানুষ এবং ঘনিষ্ঠ বন্ধুদের কারণে একজন নিরীহ যুবকের জীবন আমূল বদলে যেতে পারে।

 একই সঙ্গে নাটকটি মানুষের ভাগ্যের অনিশ্চয়তা এবং জীবনযুদ্ধের নানা বাস্তবতাকেও তুলে ধরবে।

নাটকটিতে আরও অভিনয় করেছেন রেবেকা রউফ, আফফান মিতুল, সাঁজ, সায়মন তারিক, শানুসহ একঝাঁক শিল্পী। নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, ‘ভাগ্যের চাকা’ খুব শিগগিরই ইউ টার্ন এন্টারটেইনমেন্ট-এর ব্যানারে মুক্তি পাবে।


Share: