Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ময়মনসিংহ বিভাগ / সারাদেশ / জামালপুর / মাদক সেবনের অপরাধে ৪- মাস জেল - Chief TV

মাদক সেবনের অপরাধে ৪- মাস জেল - Chief TV

2026-07-01  মোঃ ইমরান আকন্দ, স্টাফ রিপোর্টার (জামালপুর)  56 views
মাদক সেবনের অপরাধে ৪- মাস জেল - Chief TV
জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনের অপরাধে সন্তোষ রবিদাস (৩০) নামে এক ব্যক্তিকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৯ জুন) রাত ৯ টার দিকে বকশীগঞ্জ সদর ইউনিয়নের নঈমমিয়া বাজার থেকে মাদক সেবনরত অবস্থায় তাকে হাতেনাতে আটক করার পর এই দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত সন্তোষ রবিদাস বগারচর ইউনিয়নের ঘাসিপাড়া ডাকপাড়া গ্রামের মৃত বাচ্চা রবিদাসের ছেলে।

জানাগেছে, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে নঈম মিয়ার বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়।এসময় মাদক সেবনরত অবস্থায় সন্তোষ রবিদাসকে হাতেনাতে আটক করা হয়।
 
পরে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেণ।
ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন বকশীগঞ্জ থানা পুলিশ।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন জানান, মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

Share: