Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / বরিশাল বিভাগ / সারাদেশ / পিরোজপুর / মাদক মামলায় মায়ের যাবজ্জীবন - Chief TV

মাদক মামলায় মায়ের যাবজ্জীবন - Chief TV

2025-11-25  ডেস্ক রিপোর্ট  180 views
মাদক মামলায় মায়ের যাবজ্জীবন - Chief TV

মাদক মামলায় একই পরিবারের তিনজনকে সাজা দিয়েছেন পিরোজপুরের এক আদালত। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে পিরোজপুর সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান আসামিদের উপস্থিতিতে ওই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রামের মো. খলিলুর রহমানের স্ত্রী শারমীন আক্তার (৪৫), তার ছেলে মো. মেহেদী হাসান মুন্না (১৯) এবং মেয়ে ইকতার জাহান তিশা (২২)। একই মামলায় অপর ছেলে সাইফুল ইসলাম পায়েলকে (২৬) খালাস প্রদান করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, শারমীন আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড। তার ছেলে মো. মেহেদী হাসান মুন্নাকে এক বছর ৯ মাস কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা এবং মেয়ে ইকতার জাহান তিশাকে এক বছর ৬ মাস কারাদণ্ড ও ২ হাজার টাকা টাকা জরিমানার আদেশ দেন আদালত।

মামলা সূত্রে জানা গেছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পিরোজপুর জেলা পরিদর্শক মো. বদরুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে ২০২২ সালের ২ ফেব্রুয়ারি রাত সাড়ে আটটার দিকে কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রামে আসামিদের বাড়িতে অভিযান চালায়। এ সময়ে আসামিদের কাছ থেকে ৮ হাজার ৫০০ পিস ইয়াবা ও নগদ ২ লাখ সাড়ে ৪ হাজার টাকা উদ্ধার করে। এ ঘটনায় একই পরিবারের ৪ জনের বিরুদ্ধে মো. বদরুল বাদী হয়ে কাউখালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ৩ জনকে দোষী সাব্যস্ত করে ওই রায় দেন।

মামলায় রাষ্ট্র পক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আকন ও আসামি পক্ষে ছিলেন অ্যাড. আহসানুল কবির বাদল।


Share: