Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / আঞ্চলিক / মানিকগঞ্জে ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার- Chief TV

মানিকগঞ্জে ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার- Chief TV

2025-10-19  সম্পাদক  158 views
মানিকগঞ্জে ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার- Chief TV

মানিকগঞ্জ প্রতিনিধি:
মো নাহিদুর রহমান শামীম

মানিকগঞ্জ সদর উপজেলায় ভাড়া বাড়ির একটি ঘর থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে গত ৩০ ডিসেম্বর ২০২৪ ইং, ইংরেজি সকাল প্রায় ৭টার সময়।

পুলিশ সূত্রে জানা যায়, ওই দিন সকালে মানিকগঞ্জ সদর থানার জরুরি ডিউটিতে নিয়োজিত এসআই (নিঃ) মোঃ আশরাফুর রহমান সংবাদ পান যে, কামারদিয়া এলাকার জনৈক আশরাফুল মান্নান এর ভাড়া দেওয়া বাড়ির দোচালা টিনের ঘরের দক্ষিণ পাশের একটি কক্ষের বাহির থেকে তালা লাগানো এবং ঘরের ভেতর থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছে।

সংবাদ পেয়ে এসআই আশরাফুর রহমান ঘটনাস্থলে পৌঁছে বাড়ির মালিকের সহায়তায় তালা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় তিনি আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বয়সী, উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং শ্যামলা এবং মাঝারি গড়নের এক ব্যক্তির পচা লাশ দেখতে পান।

পুলিশ জানায়, লাশের চেহারা বিকৃত হয়ে যাওয়ায় এখনো পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ঘটনার পর এসআই আশরাফুর রহমান বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে জেলা গোয়েন্দা (ডিবি) শাখা, মানিকগঞ্জ এর তদন্তাধীন রয়েছে।

পুলিশের ধারণা, অজ্ঞাত ব্যক্তিটিকে হত্যার পর ঘরে রেখে বাহির থেকে তালা লাগানো হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


Share: