Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / বিনোদন / অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা - Chief TV

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা - Chief TV

2025-11-17  ডেস্ক রিপোর্ট  156 views
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা - Chief TV

ঢাকার একটি আদালত মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। অভিযোগ, পারিবারিক ব্যবসার অংশীদার হিসেবে রাখার প্রলোভনে ২৭ লাখ টাকা নেওয়ার পর তাদের প্রতিশ্রুতি পূরণ না করা এবং হুমকি–ধামকি প্রদর্শন করা।

রোববার (১৬ নভেম্বর) জানা যায়, আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য নির্ধারিত দিনে তারা উপস্থিত হয়নি।গত ১০ নভেম্বর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরবর্তী শুনানি ১৮ ডিসেম্বর ধার্য করা হয়েছে।

মামলার সূত্রে বলা হয়, দীর্ঘদিন পরিচয়ের সুবাদে মেহজাবীন চৌধুরী ও তার ভাই বাদীর কাছ থেকে নগদ ও বিকাশের মাধ্যমে মোট ৭৪ লাখ টাকা গ্রহণ করেন। পরে ব্যবসায়িক কার্যক্রম শুরু না করায় টাকা ফেরত চাইলে বাদীকে তারা হুমকি ও ভয়ভীতি দেখান। ১১ ফেব্রুয়ারি হরিদায় এক রেস্টুরেন্টে বাদীকে গালাগালি এবং জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।

বাদী আমিরুল ইসলাম এই ঘটনায় ভাটারা থানায় মামলা করেন, যা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা হয়। মামলাটি ফৌজদারী কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় পরিচালিত হচ্ছে।


Share: