Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / তথ্যপ্রযুক্তি / মেহেরপুরে আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন - Chief TV

মেহেরপুরে আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন - Chief TV

2026-01-24  এস কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি  142 views
মেহেরপুরে আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন - Chief TV

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের উদ্যোগে মেহেরপুরে স্থাপিত আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার এ সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের বাস্তবায়নে মেহেরপুরসহ দেশের ১১টি জেলায় মোট ৭৯৯ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটির মাধ্যমে তরুণ উদ্যোক্তা ও শিক্ষার্থীদের জন্য আধুনিক তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও কারিগরি) ও যুগ্মসচিব জনাব মোহাম্মদ সাইফুল হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়্যব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শেখ বখতিয়ার উদ্দীন এবং মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।

উদ্বোধনী অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে ছিল উদ্বোধনী ফলক উন্মোচন, বেলুন উড্ডয়ন ও বৃক্ষরোপণ।

এছাড়া একই সঙ্গে ‘স্পেশালাইজড আইসিটি ট্রেনিং ফর কলেজ টিচার্স’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন, মতবিনিময় সভা এবং পবিত্র কোরআন তেলাওয়াত অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এই আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার মেহেরপুর অঞ্চলের তরুণ সমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্থানীয় পর্যায়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে।


Share: